বুধবার , 7 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তিন দফা দাবি ও তিন দফা কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 7, 2026 4:49 অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ও ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দফা দাবি ও তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে।

সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানান, আটক দুই নেতাকর্মীর মুক্তি, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ জারি এবং জুলাই বিপ্লবে অবদান রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান দাবি।

একই সঙ্গে আন্দোলন চলাকালে শহীদের ঘটনায় দায়ীদের তালিকা করে আইসিটি ট্রাইব্যুনালে মামলা, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারির দাবিতে উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক জোটগুলোর ইশতেহারে জুলাইয়ের চেতনা অন্তর্ভুক্ত করতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মাহদী হাসান তার গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক হয়রানির অভিযোগ করেন। তাহরিমা জান্নাত সুরভী জেলে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত মামলা থেকে মুক্তির দাবি জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশের প্রথম প্রহরে গয়েশ্বর-নিপুণ ও উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক

কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর বন্ধ ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির

আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০ জন, দেয়াল ভেঙে উদ্ধার

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ হাইকোর্টের