বৃহস্পতিবার , 1 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন রেজাউল কবির পল

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 1, 2026 11:03 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা রেজাউল কবির পল তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

রেজাউল কবির পল কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার বাসিন্দা এবং কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি। তিনি গত ২৯ ডিসেম্বর ঢাকা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে নিজের ফেসবুক পোস্টে রেজাউল কবির পল উল্লেখ করেন, তিনি গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে লিখিতভাবে তার সিদ্ধান্ত অবহিত করেন। একই সঙ্গে বৃহস্পতিবার তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা পড়ায় তা গ্রহণ করা হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের সৌজন্যে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ইফতার আয়োজন

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো: ডা. শফিকুর রহমান

Human Rights Leadership Award 2025 : ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পেলেন রওজাতুল জান্নাত

গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা বুবলীর