বৃহস্পতিবার , 1 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে শুভ উদ্বোধন হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 1, 2026 4:13 অপরাহ্ন

তানজিনুল ইসলাম তামিম

গত ৩০ ডিসেম্বর কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ আনজুমান আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।

প্রধান অতিথি মোছাঃ আনজুমান আরা বেগম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের ব্যাচ পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ আনজুমান আরা বেগম বলেন,

“শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল সেই লক্ষ্যেই এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন তার বক্তব্যে বলেন,

“আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তোলা। অভিভাবকদের আস্থা ও সবার সহযোগিতায় গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুলটির সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত