বুধবার , 31 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 31, 2025 2:04 অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সাক্ষাতের সময় তারেক রহমানের পাশে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ উপলক্ষে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় নেওয়া হয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল নামে, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে গুলশানে তারেক রহমানের বাসভবন থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছায়। তাকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ইতোমধ্যে সেখানে জড়ো হয়েছেন।

আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ জুড়ে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে সকাল নয়টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ হাইকোর্টের

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে: তথ্যমন্ত্রী

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি ট্রাম্পের

​৯ বছরের শিশুকে ধর্ষণ: মেহেরপুরে যুবকের মৃত্যুদণ্ড, দেশের ইতিহাসে প্রথমবার মাত্র ২৯ দিনে রায়

এলপিজি গ্যাসের দাম নিয়ে অনিয়ম, কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা