বুধবার , 31 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকায় তীব্র শীতের বিষয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 31, 2025 10:53 পূর্বাহ্ন

রাজধানী ঢাকায় তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় মানুষজনকে বিপাকে পড়েই দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় এভাবে শীত বেড়ে যাওয়ার মূল কারণ হলো সূর্যের আলো কম পাওয়া এবং দিন–রাতের তাপমাত্রার পার্থক্য খুব কমে যাওয়া। ফলে শীতের অনুভূতি আরো বেশি হচ্ছে।

সকালের পূর্বাভাস অনুযায়ী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস— অর্থাৎ পার্থক্য মাত্র ২ ডিগ্রি। এ কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, আগামী শুক্রবারের পর থেকে ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতিও চলমান থাকতে পারে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদিকে নিজের জয় উৎসর্গ করলেন হাসনাত আবদুল্লাহ

বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ

ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো: ডা. শফিকুর রহমান

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াতে আমিরের

ফেরি থেকে ধলেশ্বরীতে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১

শাকিবের সঙ্গে ফের সিনেমা করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত