Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি, ৩২ স্মার্টফোনসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জের জিনজিরায় মোবাইলের দোকানে তালা ভেঙে প্রায় ৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৩২টি স্মার্টফোন চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর ব্রিজসংলগ্ন সাগর পেট্রোল পাম্পের পাশের একটি রেস্ট হাউজের ১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাদশা, রফিক মোল্লা, মো. আবুল খায়ের ওরফে হৃদয়, আব্দুল্লাহ আল মামুন ও মো. মোশারফ হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাভেল ব্যাগ, কাটার, স্ক্রু ড্রাইভার ও একটি ক্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট সকালে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রানী প্লাজার দ্বিতীয় তলায় ‘মোবাইল ওয়ার্ল্ড’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে। আগের রাতে দোকানের তিনটি সাটারে ছয়টি তালা লাগিয়ে দোকান মালিক বাসায় চলে যান। পরদিন সন্ধ্যায় এসে তিনি দেখতে পান, তার লাগানো তালার পরিবর্তে অন্য তালা ঝুলছে।

পরে পাশের সাটার দিয়ে দোকানে প্রবেশ করে তিনি দেখতে পান, বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি স্মার্টফোন নেই। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা।

ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ক্যাপ পরা এক ব্যক্তি স্ক্রু ড্রাইভার হাতে দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মোবাইল ফোন ভরছেন। আরেকজনকে কাটার হাতে রানী প্লাজার দ্বিতীয় তলায় ওঠানামা করতে দেখা যায়। এছাড়া কয়েকজনকে দোকানের সামনে অবস্থান করে লোকজনের চলাচল নজরদারি করতে দেখা যায় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে চুরি যাওয়া ৩২টি মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে গ্রেপ্তার পাঁচজনকে সাত দিনের পুলিশ রিমান্ডে নিতে আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত