Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিএনপির অসংখ্য ত্যাগীরা এখন দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই: রুমিন

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী অনেক নেতা বর্তমানে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেতা রুমিন ফারহানা।

সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপিতে এমন অসংখ্য ত্যাগী নেতা রয়েছেন, যাদের দীর্ঘদিন রাজপথে আন্দোলন করতে দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরেও তারা সক্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে তাদের অনেকেই দলের গুরুত্বপূর্ণ জায়গায় নেই।

তিনি বলেন, আলাল, দুদু, রিপন ও হাবিবুন নবী খান সোহেলের মতো অনেক নেতাই দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে তারা কোথাও নেই।

বিএনপির বর্তমান নেতৃত্বের আশপাশে থাকা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তার দাবি, তাদের অনেককে বাংলাদেশের বিএনপির রাজনীতিতে আগে দেখা যায়নি।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি তারেক রহমানের সঙ্গে বিমানে করে দেশে এসেছেন, আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বের আশপাশে এসেছেন—যাদের বিএনপির রাজনীতিতে পূর্বের সক্রিয় ভূমিকা ছিল না।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

তারেক রহমানকে স্বাগত বার্তা জানালেন নরেন্দ্র মোদি

বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন

গ্যাসের তীব্র সংকটে দিশেহারা সিএনজি চালকরা: দৈনিক জমার টাকা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তা