Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লোডশেডিং ও ভূতুড়ে বিলে বিপর্যস্ত কেরানীগঞ্জ

চরম লোডশেডিং ও ভূতুড়ে বিলে দিশেহারা কেরানীগঞ্জবাসী

​আগানগর, হাসনাবাদ ও বসুন্ধরা আবাসিক এলাকাসহ কেরানীগঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জের জনজীবন আজ এক প্রকার বিপর্যস্ত। একদিকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা মিলছে বিদ্যুতের দেখা, অন্যদিকে ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়া এবং এই লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষ। আজ ১১ই আগস্ট ২০২৬ তারিখেও কেরানীগঞ্জে দফায় দফায় বিদ্যুৎ চলে গেছে এবং কখন বিদ্যুৎ আসবে তার কোনো ঠিকঠিকানা বা নিশ্চয়তা না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে, নির্ধারিত শিডিউল অনুযায়ী রাত বারোটায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও বাস্তবে রাত দুইটা-তিনটা বাজলেও অনেক সময় বিদ্যুৎ থাকে না। এমনকি অনেক দিন ফজরের নামাজের পরেও বিদ্যুৎ উধাও থাকে, যা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে।
​তার সাথে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে অস্বাভাবিক বা ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল। যেখানে বিদ্যুৎই পাওয়া যায় না ঠিকমতো, সেখানে মাসের শেষে হাতে আসা বিল দেখে চোখ কপালে উঠছে গ্রাহকদের। প্রয়োজনে আলো জ্বালানো বা পাখা চালানোর উপায় না থাকলেও আগের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিল পরিশোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে।
​তরিকুল্লাহ রোডের এক দোকানদার সোহাগ হোসেন বলেন, তাঁর দোকানে স্বাভাবিক ১২০০ টাকা থেকে ১৩০০ টাকার মতো প্রতি মাসে বিল আসে। সম্প্রতি গত মাসে ৮৭০০ টাকার একটি ভুতুড়ে বিল তাঁকে দেওয়া হয়েছে। হাসনাবাদ ও বসুন্ধরা এলাকার বাসিন্দা এবং আশপাশের গ্রামগঞ্জের সাধারণ মানুষও একই অভিযোগ করেন; তাঁদের দাবি, দিনে-রাতে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে অথচ মাস শেষে অতীতের থেকে তিন থেকে চার গুণ বিদ্যুৎ বিল বেশি আসে। ভুক্তভোগীরা সবাই এই সমস্যা থেকে পরিত্রাণ চান।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আকুল আবেদন, অবিলম্বে আগানগর তরিকুল্লাহ রোড, হাসনাবাদ, বসুন্ধরা আবাসিক এলাকা এবং আশপাশের গ্রামগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন এবং অযৌক্তিক ও ভূতুড়ে বিলের সঠিক তদন্ত করে সাধারণ গ্রাহকদের এই চরম দুর্ভোগ থেকে মুক্তি দিন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তোর লাগিয়া’ গানে মুগ্ধতা ছড়ালেন অভিনেতা ফারহান খান রিও

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না- হাসনাত আবদুল্লাহ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

গ্ল্যামারাস রূপে আলোচনায় তাহসানপত্নী রোজা আহমেদ

সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা: সোমবার বিকেল ৪টায় শুরু

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

দক্ষিণ কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেফতার