Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আশাশুনিতে কালাম হত্যায় অজ্ঞাতনামা আসামিদের মামলা

​আশাশুনি প্রতিনিধি, সাতক্ষীরা:
​সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুই দিন পর আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. আলোয়া খাতুন বাদী হয়ে সোমবার (১০ আগস্ট) রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।

গত ৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এশার নামাজ পড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবুল কালাম।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা আগরদাড়ী গ্রামের শফিকুল ইসলাম ওরফে বাবুর নির্মাণাধীন পাকা ঘরের পেছন থেকে তাঁর মরদেহ শনাক্ত করেন।

আশাশুনি থানায় দায়ের করা মামলাটিতে (নম্বর ১৬/১৬৭) পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

​ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), আশাশুনি থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
​আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. শামীম আহমদ খান জানান, চাঞ্চল্যকর এই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী চীন

এফআইসিসিআই সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান, বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও সমৃদ্ধি অর্জনের ওপর জোর

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

নতুন আসছি তো, ছোটখাট ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

এক লাফে সোনার দাম বাড়ল ১৬২১৩ টাকা, ভরি কত

শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান