Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফ্যামিলি কার্ড শুমারির পুনঃপরীক্ষা ৪ আগস্ট

​ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা অনুপস্থিত আবেদনকারীদের জন্য পুনরায় পরীক্ষার বিশেষ সুযোগ দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়।
​সোমবার (৩ আগস্ট) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যেসব প্রার্থী অনিবার্য কারণবশত অংশ নিতে পারেননি, তাদের জন্য আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) পুনঃপরীক্ষার দিন ধার্য করা হয়েছে। পরীক্ষাটি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
​কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রাক-আবেদনকারীকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
​উল্লেখ্য, ইতিপূর্বে ২ ও ৩ আগস্ট তথ্য সংগ্রহকারী এবং ৪ আগস্ট সুপারভাইজার পদের পরীক্ষার সময়সূচি নির্ধারিত ছিল। তবে অনেক আবেদনকারী পরীক্ষায় অনুপস্থিত থাকায় তাদের সুবিধার্থে এই পুনঃপরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত