Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রে

লালমনিরহাট,প্রতিনিধি :

লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

​খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

​এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইউনিয়ন ছাত্রদল সভাপতি খোকন ও তাঁর সহযোগী রিদয় মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। এ সময় ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক খোকন পালিয়ে যান।

​এ সময় ঘটনাস্থল থেকে রিদয়কে (১৯) ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। ওই ঘটনার পর ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে।

​গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন