Friday , 31 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সওজ ড্রাইভার নাসিরের বিরুদ্ধে চাঁদাবাজি

কেরানীগঞ্জের আগানগর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলের ড্রাইভার নাসিরের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল, প্রভাব খাটানো এবং আগুনে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরকারি জমি দখল করে দোকানপাট বসানো এবং সেখান থেকে নিয়মিত ভাড়া আদায় করা।

অবসরপ্রাপ্ত সওজ কর্মচারী হুমায়ুন কবিরের অভিযোগ, তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তিনি ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন।

এছাড়া জাকির হোসেনসহ স্থানীয় ভুক্তভোগীরা জানান, নাসির, মিরাজ হোসেন ও হারুন মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন।

সাম্প্রতিক এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ধ্বংসাবশেষ তালাবদ্ধ করে রাখার এবং সেখান থেকে মালামাল চুরির অভিযোগ উঠেছে নাসিরের সহযোগীদের বিরুদ্ধে।

অভিযুক্ত ড্রাইভার নাসির সকল অভিযোগ অস্বীকার করেছেন।

​সওজের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন জানান, নাসিরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন কন্ট্রোল রুমে জমা দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবসহ আটক ৩

‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন পাটওয়ারী

সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে: স্পিকার

গাইবান্ধায় রাস্তা দখল করে গেট নির্মাণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ