বুধবার , 17 জুন 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে সরকারি স্কুলের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে নাকাল শিক্ষক-শিক্ষার্থী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জুন 17, 2026 8:01 অপরাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

বিদ্যালয়ের সামনের সড়কে স্তূপ করে রাখা ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া, পাঠদান ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। মশা-মাছির উপদ্রবও বেড়ে গেছে। টিফিনের সময় অনেক শিক্ষার্থী ঠিকমতো খাবার খেতেও পারছে না।

অভিভাবকদের অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষও একাধিকবার ময়লা অপসারণের দায়িত্বপ্রাপ্তদের অবহিত করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী সাহা বলেন, স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধ এবং দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় অবিলম্বে ময়লার স্তূপ অপসারণ এবং ভবিষ্যতে সেখানে ময়লা ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ