Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরাণীগঞ্জে ট্রাকে ফেনসিডিল: ৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ৬ মে ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি দল ধলেশ্বরী টোলপ্লাজার কাছে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এসময় একটি ট্রাক থেকে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি শাহেদ শাহরিয়ার সজীব (২৩)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকায় বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে তারা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, প্রস্তুতি শেষ পর্যায়ে

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে’

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ঢাকা ১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ

চাল-ডাল-তেল-সবজির দামে চাপ, দিশেহারা মানুষ

কেরাণীগঞ্জে ট্রাকে ফেনসিডিল: ৩ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচারের সিদ্ধান্ত

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব: আইনগত দিক যাচাই করছে সরকার