নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ-এ অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১০ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী ও বিশেষ ডিউটি পালনকালে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজনের বাড়ি খেজুরবাগ এলাকায় এবং অপরজন টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















