বৃহস্পতিবার , 11 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 11, 2025 11:21 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশ’—এই দুই বিষয়ে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করা হলো। তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন পথে এগোচ্ছে, নির্বাচন ও গণভোট সেই পথকে আরও সুদৃঢ় করবে, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তিকে আরও মজবুত করবে।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে—এটাই দেশবাসীর প্রত্যাশা। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি নিশ্চয়তা দেন।

দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা প্রয়োজন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক চর্চা সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো: ডা. শফিকুর রহমান

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

মায়ের শাড়িতে অভিনেত্রী তাসনিয়া ফারিন

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচারের সিদ্ধান্ত

ইউরোপে তুষারপাতে ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক