সোমবার , 27 এপ্রিল 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
এপ্রিল 27, 2026 8:48 পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. রুবেল (৩০), ফতেনগর, কলাতিয়া এবং দেলোয়ার, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল, ঢাকা। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে একটি করে গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে কারাগারে প্রেরণের আদেশ দেন।

অভিযানে কলাতিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) আল আমিন ও তার টিম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চলতি মাসে কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ১৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শিবিরের বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ফখরুল

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাবাই আমার জীবনের প্রথম সেরা বন্ধু’, ‘অফিসার’ সিনেমার প্রচারণায় ডি এ তায়েবের হাত ধরে আবেগঘন কন্যা টুনটুনি

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

কেরানীগঞ্জ থেকে শুটার ফয়সালের মা – বাবা গ্রেফতার

ঢাকায় বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

ফুটপাত-রাস্তার দখল ছাড়তে বলল ডিএমপি, অভিযান শুরু ১ এপ্রিল