মঙ্গলবার , 21 এপ্রিল 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এসএসসি পরিক্ষা: প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮, বহিষ্কার ৭

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
এপ্রিল 21, 2026 9:58 অপরাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

একই দিনে সব বোর্ড মিলিয়ে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকাশিত তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। এদিন দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে—একজন ঢাকা বোর্ডে এবং একজন দিনাজপুর বোর্ডে।

অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদরাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি বরিশাল বোর্ডে—১ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি দিনাজপুর বোর্ডে। অন্যদিকে মাদরাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১ দশমিক ৯৩ শতাংশ।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আ-ত্ম-হ-ত্যা

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রায় ৬ ঘন্টা পর শাহবাগ ছাড়ল বিক্ষোভকারী ছাত্র-জনতা

কোন ২ রাকাত নামাজ দুনিয়ার চেয়েও দামি?

“টপ অর্ডারের ধস, বড় ব্যবধানের হার: পাকিস্তানের কাছে ১২৮ রানে ধরা খেল বাংলাদেশ”

র‌্যাবের নাম পরিবর্তন: নতুন পরিচয় ‘এসআইএফ’

আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস

কুয়াশা–হিমেল হাওয়ায় নাজেহাল ঢাকাবাসী, বিপর্যস্ত জনজীবন

নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী