কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে যে প্রাণহানি ঘটেছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল-বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। এতে ফায়ার সার্ভিস পাঁচটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
















