Saturday , 21 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঈদের দিন সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহাওয়াবিদ

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে এ আনন্দঘন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ঈদের দিন সকালে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুপুরের পর বৃষ্টির প্রবণতা দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের দিন দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হলেও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় বিদ্যুৎ চমকানো এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে।

তিনি আরও জানান, এ ধরনের বৃষ্টি সাধারণত দীর্ঘস্থায়ী হবে না এবং অধিকাংশ ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে। তবে স্বল্প সময়ের এই বৃষ্টিও ঈদের নামাজ ও উৎসবের আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২১ মার্চ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে দেশের উপকূলীয় এলাকা ও উত্তরাঞ্চলের কিছু স্থানে ঝড়ো আবহাওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে ঈদের দিনে বাইরে বের হওয়ার সময় ছাতা বা প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে’

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

ভাঙছে তাহসান-রোজার সংসার 

ওসমান হাদি মারা গেছেন

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

কেরানীগঞ্জে সরকারি স্কুলের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে নাকাল শিক্ষক-শিক্ষার্থী

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

খিচুড়ি নিয়েই এবার আলোচনায় মালাইকা আরোরা! এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি—সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ ইসলাম