শুক্রবার , 13 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’, টিজারে অ্যাকশন ঝড়

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 13, 2026 5:03 অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার প্রকাশ পেয়েছে। টিজারটি সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অ্যাকশনঘন গল্প নিয়ে আসন্ন ঈদুল ফিতর-এ বড় পর্দায় নতুন চমক দিতে প্রস্তুত এই ঢালিউড তারকা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার শেয়ার করে শাকিব খান লিখেছেন, “আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!”—এই সংলাপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

টিজারে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে গল্পের ইঙ্গিত মিলেছে। রহস্যময় চরিত্রে শাকিব খানের নতুন লুক ও কয়েকটি তীব্র অ্যাকশন দৃশ্য দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটির কারিগরি দিকেও রয়েছে বিশেষ আকর্ষণ। আলোচিত ভারতীয় চলচ্চিত্র Animal-এর সিনেমাটোগ্রাফার অমিত রায় ‘প্রিন্স’ ছবির ক্যামেরার দায়িত্ব পালন করেছেন।

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। পাশাপাশি কলকাতার একজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ফলে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস–এর প্রযোজনায় নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্টলুক পোস্টার ও অ্যাকশন দৃশ্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ