বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে দেশে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা করছে। রবিবার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মকে দিয়ে রাষ্ট্র ও সমাজে বিভাজন সৃষ্টি করা বিএনপি সমর্থন করে না। স্বাধীনতার চেতনা অনুযায়ী সব ধর্মের মানুষের মিলেই বাংলাদেশ গড়ে উঠেছে—এটাই বিএনপির বিশ্বাস।
মির্জা ফখরুল আরও বলেন, সব অপপ্রয়াস মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে বিএনপিকেই ভূমিকা রাখতে হবে। ছাত্রদলকে উদ্দেশ করে তিনি উল্লেখ করেন, দলের ৩১ দফা কর্মসূচি এখনো পর্যাপ্তভাবে গ্রামে পৌঁছায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের উপস্থিতিও দুর্বল, যার ফলে সাম্প্রতিক নির্বাচনগুলোতেও কাঙ্ক্ষিত ফল আসেনি।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















