রবিবার , 22 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 22, 2026 2:18 অপরাহ্ন

বিনোদন ডেক্স
২০২৫ সালের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

অভিযোগ উঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়।

ঘটনাটি পরে গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান মেহজাবীন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান : নাহিদ ইসলাম

সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত,নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস

ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

নীরবতাই শক্তি রাজকীয় লুকে শাকিব খান

দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়

শীতকালেও কমেনি সবজির দাম, ক্রেতাদের ভোগান্তি বেড়েছে

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

অবাধ নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসবে না: হর্ষবর্ধন শ্রিংলা