Sunday , 15 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হাতিয়ায় ধর্ষণের ঘটনা সঠিক নয়: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি সম্পূর্ণ প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া সার্কেলের দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি রাতে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রাতে হাতিয়া চাননন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জেরে এক তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ তথ্য জানান ভুক্তভোগী। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের মাধ্যমে জেনে তদন্তের জন্য ঘটনাস্থলে একজন এডিশনাল এসপিকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সে ঘটনারও দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিল। তবু আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সারাদিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছগানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এনসিপি এ সকল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শনিবার পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

​৯ বছরের শিশুকে ধর্ষণ: মেহেরপুরে যুবকের মৃত্যুদণ্ড, দেশের ইতিহাসে প্রথমবার মাত্র ২৯ দিনে রায়

জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

“ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল!!!”: ধন্যবাদ বাংলাদেশ পুলিশ

স্থানীয় সরকারে বড় পরিবর্তনের সুর: ইউপি চেয়ারম্যান পদের প্রার্থী হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী