বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে দেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দনের কথা জানান।
পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, তারেক রহমান তাঁর আবাসিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎকে তিনি জাতীয় রাজনীতির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যা দেন এবং সংলাপ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতার নতুন অধ্যায় সূচনার আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়। গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দল ও সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান জামায়াত আমির। এ আশ্বাসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনো নাগরিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন—এটাই প্রত্যাশা।
জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতার কথা জানালেও আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকার কথা বলেন তিনি। জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সোচ্চার থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশবাসী এমন একটি সংসদ চায় যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করে স্থিতিশীলতার সঙ্গে দেশকে এগিয়ে নেবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















