Friday , 13 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হাদিকে নিজের জয় উৎসর্গ করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এরই মধ্যে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে।

প্রাপ্ত এ ফলাফলে কুমিল্লা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে বিশাল জয় পেয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নিজ আসনের ১১৬টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য দেখিয়ে জয়লাভ করেছেন শাপলা কলি প্রতীকের এই প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৭২ হাজার ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট।

এদিকে নিজের এ জয় হাসনাত আবদুল্লাহ উৎসর্গ করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর কুমিল্লার দেবিদ্বারে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার বিজয় শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করলাম। তিনি যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাব। আমরা ওসমান হাদি ভাইয়ের মতো আপসহীন থাকব। সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করবোই, করবো। আমরা তার দেখানো পথ অনুসরণ করব। ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করব। কখনো অন্যায়ের সঙ্গে আপস করব না।

এনসিপির এ নেতা আরও বলেন, দেবিদ্বার থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই শুরু হবে। চাঁদাবাজ, মাটি লুটেরাদের সঙ্গে কখনো আপস করবো না।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াতে আমিরের

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটে আগুনে দগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

ফয়সাল-আলমগীর ১৪ দিনের রিমান্ডে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন: নাহিদ ইসলাম

আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের: মুখপাত্র

​ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো: আনোয়ার হোসেন ​