যথাযোগ্য মর্যাদা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত বা শবেবরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর কাছে দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি এ রাতকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবেবরাতের শুভেচ্ছা জানান তিনি।
এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি পবিত্র শবেবরাতের এই মহিমান্বিত রজনীতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল।
মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবেবরাতের অনুষ্ঠানমালা শুরু হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
রাত ৮টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















