শুক্রবার , 5 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা, আহত আরও দুজন

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 5, 2025 2:35 অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিক ইসলাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ হোসেন (৫৫) নামের আরও দুই ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় পচাভিটা গ্রামের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন রফিক ইসলাম। এমন সময় দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে পৌঁছে তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া দিলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রবজেল ও ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, নিহত রফিক ইসলামের বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে, এক গুলিতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা–পয়সা সংক্রান্ত কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রবাস থেকে স্বদেশে, ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য: বাঁধন

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত,নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী

স্নাতক পাসে চাকরি দেবে ব্যাংক এশিয়া

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরকি করাচ্ছে: তারেক রহমান