Thursday , 29 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাংলাদেশের ঐতিহ্য ও তাঁতশিল্প সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি—শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও হস্তশিল্প সংরক্ষণে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, এমন একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের ঐতিহ্য স্বাভাবিকভাবেই বিকশিত হতে পারে।

বুধবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের আয়োজনে ‘টাঙ্গাইল তাতঃ ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, টাঙ্গাইল শাড়ি ও জামদানীর মতো ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি কোনো একক প্রতিষ্ঠানের কৃতিত্ব নয়। এটি সংস্কৃতি মন্ত্রণালয়, জাদুঘর কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল।

নির্বাচনকালীন বাস্তবতায় সীমিত পরিসরে আয়োজন হলেও এই অর্জনকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতেই সংলাপটির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ড. সি আর আবরার আরও বলেন, তাঁতশিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, কারিগর ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া জরুরি। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা, জিআই স্বীকৃতি কার্যকর করা, আইনি কাঠামো শক্তিশালী করা এবং বিশেষায়িত আইনজীবী প্যানেল গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

সংলাপে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ, তাঁতশিল্পী, গবেষক, হ্যান্ডলুম উদ্যোক্তা, ডিজাইনার, ফ্যাশন ও টেক্সটাইল খাতের প্রতিনিধি, সিভিল সোসাইটি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বৃহত্তম মুসলিম দেশে বন্ধ হচ্ছে ফেসবুক, টিকটক, ইউটিউব

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে অনুপস্থিত শোবিজের বেশিরভাগ তারকা

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

ক্ষমতায় এলে শরিয়াহকে প্রাধান্য দেয়া হবে: ইসলামী আন্দোলন

চীনের কড়া বার্তা: ইসরায়েল ছাড়ুন এখনই

হাদির শারীরিক অবস্থার খবর জানালেন ইনকিলাব মঞ্চ 

Human Rights Leadership Award 2025 : ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পেলেন রওজাতুল জান্নাত

বিএনপির ‘১ টাকার ইফতার’ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের স্বস্তি

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা