মঙ্গলবার , 10 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি তারেক রহমানের

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 10, 2026 3:24 পূর্বাহ্ন

ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর ভয়াবহ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে বুড়িগঙ্গাকে পরিচ্ছন্ন ও জীবন্ত নদীতে রূপ দিতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ঢাকা-৬ আসনে সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প-কারখানা স্থাপন এবং টেকনিক্যাল ও আইটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর পর মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ভোটাধিকার আদায়ে বহু মানুষ আত্মত্যাগ করেছেন।

জনসভায় ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হাতে তুলে দিয়ে তিনি বলেন, ইশরাক হোসেন এই এলাকার সন্তান এবং এলাকাবাসীর সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে মেয়েদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা বিনা বেতনে করা হবে, দরিদ্র নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড ও ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের নয়, এটি দেশ গঠনের নির্বাচন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ