ঢাকাসহ সারাদেশের বিভিন্ন পেট্রোল পাম্পে বাড়তি চাহিদার কারণে জ্বালানি তেল নিতে ভিড় করছেন যানবাহন চালকরা। অনেক পাম্পে তেল না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে কিছু স্থানে ক্রেতা ও কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় আগেভাগেই বেশি তেল সংগ্রহ করছেন।
অন্যদিকে কিছু চালকের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ কমে যাওয়ায় অনেক জায়গায় তেল দিতে সমস্যা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার কারণে চাপ তৈরি হলেও এখনো দেশে জ্বালানি তেলের বড় ধরনের কোনো সংকট নেই।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















