মঙ্গলবার , 10 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জাকাত বণ্টনে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন আহমাদুল্লাহ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 10, 2026 12:46 পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে পরামর্শ নিতে ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহকে সচিবালয়ে বৈঠকে আমন্ত্রণ জানান।

সোমবার (৯ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশে জাকাতের বড় সম্ভাবনা রয়েছে এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে এটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন এর অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে কিছু পরামর্শ দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গত এক বছরে ফাউন্ডেশনটি জাকাতের অর্থে ১৩ কোটি টাকা ব্যয়ে ২১০০ বেকার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, যারা পরে প্রায় ৪২ কোটি টাকা আয় করেছেন।

জাকাত ব্যবস্থাপনা উন্নয়নে ধর্মমন্ত্রীর নেতৃত্বে পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি। ওই কমিটিতে তাকে থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিদেশ থেকে জাকাত সংগ্রহের সুযোগ তৈরি এবং জাকাত বণ্টনে নীতিমালা প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ