Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আশাশুনিতে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ

​আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ও স্থানীয় নেতৃবৃন্দ।

​মতবিনিময়কালে আশাশুনির বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, সর্বাধিক ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত চিহ্নিতকরণ এবং তা সংস্কারসহ দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় বাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করায় এ অঞ্চলের কৃষি, মৎস্য খাত ও স্থানীয়দের জীবন-জীবিকায় যে চরম ক্ষতিসাধন হয়, সে বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

​উক্ত মতবিনিময় সভায় পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান, তাযকিয়া আহমেদ, এসডিও রাশিদুল ইসলাম, আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নু আ ম মুরতাজা আলী, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুসা তারিকুজ্জামান তুষার এবং জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​বৈঠকে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে একটি স্থায়ী মেগা প্রকল্প গ্রহণ ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক ও টেকসই বাঁধ নির্মিত হলে আশাশুনির উপকূলীয় জনপদ নদীভাঙন ও প্রাকৃতিক জলোচ্ছ্বাসের স্থায়ী ঝুঁকি থেকে মুক্ত হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন