শনিবার , 3 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকা-৩ আসনে গয়েশ্বর-শাহীনুরসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৮

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 3, 2026 3:29 অপরাহ্ন

ঢাকা-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ও জামায়াতে ইসলামী মনোনীত শাহীনুর ইসলামসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। একই সঙ্গে জাতীয় পার্টির (জেপি) ফারুকসহ ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম।

রিটার্নিং অফিস সূত্র জানায়, বৈধ ঘোষিত অন্য প্রার্থীরা হলেন—

গণ অধিকার পরিষদের মো. সাজ্জাদ

বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর

গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মজিবুর হাওলাদার

গণফোরাম মনোনীত প্রার্থী মুহাম্মদ রওশন ইয়াজদানী

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী ফারুক ছাড়াও স্বতন্ত্র সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে অনিয়ম পাওয়ায় এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিবেদনে জাতীয় পার্টির প্রার্থী ফারুকের বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা বকেয়া থাকার তথ্য পাওয়া গেছে। বিধি অনুযায়ী মনোনয়ন দাখিলের অন্তত সাত দিন আগে সব বকেয়া পরিশোধের শর্ত থাকলেও তা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

তিনি আরও জানান, কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আয়কর নথি হালনাগাদ না থাকা, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকাভুক্ত থাকা এবং এক শতাংশ ভোটারের সমর্থনের সত্যতা যাচাইয়ে ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এ নির্বাচনে একজন প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ