Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জ থেকে শুটার ফয়সালের মা – বাবা গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি কে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গ্রেফতারকৃত তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো.হুমায়ুন কবির (৭০) ও ফয়সালের মোসাঃ হাসি বেগম (৬০)।

এবিষয়ে মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটের দিকে র‍্যাব-১০ – এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে শুটার ফয়সালের ভাই হাসান মাহমুদের বাসা থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে দেশের বর্তমান চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ফয়সালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে নারায়নগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক কে গ্রেফতার করা হয়েছিলো এছাড়াও হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন কে, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, প্রস্তুতি শেষ পর্যায়ে

ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না- হাসনাত আবদুল্লাহ

মুক্তি পেল আব্দুল্লাহ আলিফের মিউজিক ভিডিও ‘ও জান রে’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বিগত সরকারের সময়ে ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার: গভর্নর

পড়াশোনা অনুযায়ী এসএসসি পরীক্ষার ফল

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে ডিউটিতে যাওয়ার পথে নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত