মঙ্গলবার , 3 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে মাদক ও অস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 3, 2026 11:08 পূর্বাহ্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

রাত আনুমানিক ০১টা ১৫ মিনিট থেকে ভোর ০৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সুপরিকল্পিত অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতের বসতবাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
ফেনসিডিল: ১৩ বোতল
ইম্পিরিয়াল হুইস্কি: ৫০ বোতল
অন্যান্য বিদেশি মদ: ২০ বোতল

এছাড়াও উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এর মধ্যে রয়েছে—
রামদা: ২টি
কাঁচি: ১টি
চপাতি: ২টি
হাসুয়া: ২টি
চাইনিজ কুড়াল: ১টি
কুড়াল: ১টি
লোহার লাঠি (মডার্ন আয়রন স্টিক/রড): ১টি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে শুভ উদ্বোধন হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বিশেষ চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুহানা

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণের থেকে আমি বিরত রাখবো- গয়েশ্বর চন্দ্র রায়

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরকি করাচ্ছে: তারেক রহমান