সোমবার , 26 জানুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
জানুয়ারি 26, 2026 12:27 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, গত বছর মেডিক্যাল কলেজ পরিক্ষায় ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে ছিল। ৬৩ ভাগ মেয়ে ও ৩৬ ভাগ ছেলে মেডিক্যাল পরিক্ষায় উত্তীর্ণ হয়। যাতে বুঝা যায় ছেলেদের থেকে মেয়েরা মেধায় এগিয়ে রয়েছে। আর এই মেধাবী নারীরাই আমাদের কেউ মা কেউ বোন কেউ স্ত্রী। আর তাদের ক্ষেত্রে ই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। ব্রেস্ট ক্যান্সার বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি। ২০২২ সালে ৬ লক্ষ ৭২ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করেছে। তার বেশিরভাগই নারী।

তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজের পুরো অবয়ব পাল্টে যাবে। অত্যাধুনিকভাবে তৈরী করা হবে ঢাকা মেডিক্যাল কলেজকে। দেশের সকল মেডিক্যাল কলেজগুলোকে উন্নত করা জরুরি। খুব শিগগিরই দেশে ১০টি পুরাতন মেডিক্যাল কলেজ ও ১৯ টি হোস্টেলকে নতুনভাবে আধুনিকায়ন করা হবে। যাতে ৮ হাজার ৯’শ শিক্ষার্থী নিরাপদে থাকতে পারবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ডিআরইউ নারী সদস্য ও পরিবারের জন্য বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে শিশুদের স্তনদান প্রবনতা কমে গিয়েছে। যা নারীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিচ্ছে। ধর্মেও শিশুকে স্তনদানের বিষয়ে উৎসাহিত করা হয়েছে। নারীরা সমাজ ও জাতিকে প্রতিনিধিত্ব করে। তাই নারীর শরীর ঠিক রাখতে ব্যায়ম করতে হবে। স্থুলতা পরিহার করতে হবে। ওজন হ্রাস করতে হবে। তবেই রোগের প্রবনতা কমিয়ে আনা সম্ভব হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ও সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না। ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান রচিত ‘স্তন ক্যান্সারে মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষায় স্কিনিং এবং সচেতনা জরুরি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমডি এম এ মুবিন খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এতে আরো বক্তব্য রাখেন, ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি শুকুর আলী শুভ, সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী।

বিশেষ অতিথির বক্তব্যে এম এ মুবিন খান বলেন, স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। এ ধরনের আয়োজন করার জন্যে ডিআরইউকে তিনি ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ক্যান্সার আক্রান্ত রোগী পুরা পরিবারের জন্য বোঝা। আমরা যদি নিয়ম কানুন মেনে চলি বা নিয়মিত স্ক্রিনিং করানো হয় তাহলে এই রোগের ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে নারীদেরকে লাইফ স্টাইল পরিবর্তণ করতে হবে, ব্রেস্ট ফিডিং করাতে হবে। কারণ শতভাগ নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান বাবু প্রমুখ।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

ভারতকে অবাধে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন

জামায়াতের জোট থেকে দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

কেরানীগঞ্জে পোস্টাল ভোটিং বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হাসনাত আবদুল্লাহর আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

‘জয় বাংলা’ ছেড়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট