Wednesday , 11 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হাজিরা খাতা নিয়ে বিতর্ক, দৌড়ে অফিস ছাড়লেন মহিলা বিষয়ক কর্মকর্তা

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে হাজিরা খাতা নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান নিজের কক্ষ থেকে দ্রুত দৌড়ে বেরিয়ে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পৌরসভার ইসলামবাগ লিচুতলা এলাকায় অবস্থিত জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের আগেই অফিসে উপস্থিত হলেও কয়েকজন কর্মচারীকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি উপ-পরিচালক। এ নিয়ে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কর্মচারীরা আরও অভিযোগ করেন, ওই কর্মকর্তা প্রায়ই তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর আগে আন্তর্জাতিক নারী দিবসেও নারী কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা স্বাক্ষরিত এক নোটিশে উপ-পরিচালককে শোকজ করা হয়েছে বলে অফিস সূত্র জানিয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত