শুক্রবার , 20 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রাজশাহী হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 20, 2026 4:43 অপরাহ্ন

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়াই সরকারের প্রথম অগ্রাধিকার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নয়। যে-ই এসব অপরাধে জড়িত থাকবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। জনগণের ভাগ্যোন্নয়নে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।”

মন্ত্রী আরও বলেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়; বরং সবার ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

​প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

ইরান হামলায় ট্রাম্পের পাশে নেই বেশিরভাগ মার্কিনি

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

তারেক রহমানের কথায় পরীমনির মুগ্ধ দৃষ্টি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

মালিবাগ ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে