Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ১১ শিক্ষক ও ৫ স্টাফের বিদ্যালয়ে ৩ শিক্ষার্থীর সবাই ফেল!

গাইবান্ধা প্রতিনিধি :
​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসিতে এক নজিরবিহীন বিপর্যয় দেখা দিয়েছে। ১৭ জন শিক্ষক-কর্মচারী থাকা সত্ত্বেও বিদ্যালয়টির চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে।
​সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এই শতভাগ ফেলের তথ্য নিশ্চিত করা হয়।

​বিদ্যালয়ের সংক্ষিপ্ত তথ্য ও ফলাফল বিপর্যয়:

​প্রতিষ্ঠাকাল: ১৯৯৭ সাল (এমপিওভুক্ত ২০০৫ সালে)।

​বর্তমান শিক্ষার্থী: প্রায় ২০০ জন।

​পরীক্ষার্থী: চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র ৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

​ফলাফল: ৩ জন শিক্ষার্থীই গণিত বিষয়ে ফেল করায় বিদ্যালয়টিতে শতভাগ ফেলের লজ্জা নেমে আসে।

​বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, অতীতে বিদ্যালয়টির ফলাফল কখনো এমন খারাপ হয়নি। তিনি দাবি করেন, বিদ্যালয়ের গণিত শিক্ষক ফারুক খালেক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমানে একটি মামলায় কারাগারে থাকায় পাঠদান ব্যাহত হয়েছে, যা এই বিপর্যয়ের অন্যতম কারণ।

​একই জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।
​এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এমন ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এই বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বিদ্যালয় দুটি পরিদর্শনপূর্বক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব ভালোবাসা দিবস

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর বন্ধ ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

চকবাজারে মোবাইল কোর্ট: অনুমোদনহীন কসমেটিক বিক্রির দায়ে রাজু স্টোরকে জরিমানা

চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়