বৃহস্পতিবার , 19 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 19, 2026 6:10 অপরাহ্ন

রাজধানীর সদরঘাট-এ সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনাসহ বিভিন্ন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

স্ট্যাটাসে তিনি জানান, সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনার ভিডিও পর্যন্ত দেখার সাহস হয়নি তার। একের পর এক মর্মান্তিক ঘটনার খবর দেখে মানসিকভাবে ভেঙে পড়ছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ ঘটনা ঘটছে শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা কিংবা হত্যাকাণ্ড। এসব ঘটনার ভিডিও ও খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।

আবেগঘন প্রার্থনায় ডা. মাহমুদা মিতু বলেন, “আমরা সবাই একদিন মারা যাবো। তবে তোমার কাছে স্বাভাবিক মৃত্যু চাই। তুমি মানুষকে কষ্ট দিও না মাবুদ। আমাদের মাফ করে দাও।”

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত