বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়েছে।
বিভিন্ন সময়ে বাবার প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ও দলীয় অনুষ্ঠানে অংশ নেওয়ায় জাইমা রহমানকে ঘিরে রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণ, প্রবাসী ভোট নিয়ে বিএনপির ভার্চুয়াল সভায় বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার পাশে উপস্থিত থাকা।
দলীয় সূত্রগুলো বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের পাশে থেকে সাংগঠনিক কাজে যুক্ত থাকতে পারেন জাইমা রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে তার এই উপস্থিতি ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার রাজনীতিতে যোগদানের ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই সম্ভাবনাই স্পষ্ট হচ্ছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















