Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে আসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে তার মেয়েও থাকবেন।

এদিকে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে ফিরতে যাচ্ছেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানকে কারাবরণ করতে হয়। প্রায় ১৮ মাস কারাভোগের পর তিনি ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান। এরপর ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রায় ১৭ বছরের বেশি সময় পর তারেক রহমানের এই দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা ও আইজিপি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলা, ডাকসুর নিন্দা

বিএনপিতে যোগ দেবেন কিনা জানালেন তাসনিম জারা

মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়: মুখ খুললেন মেহজাবীন

প্লট দুর্নীতি মামলায় রেহানার ৭, টিউলিপের ২ বছরের কারাদণ্ড

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ

২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ