বুধবার , 4 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 4, 2026 4:22 পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন।’ নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই আবার সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তাসনিম জারা বলেন, ‘আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।’

ফেসবুক পোস্টের শেষে তিনি আরও বলেন, ‘আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন—অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান, প্লিজ।’

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি বলেন, ‘মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না। পরিবর্তনের রাজনীতি চায়। প্রথাগত রাজনীতি ভেঙে প্রমাণ করতে চাই দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।’

ভোট নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার মাঝে ভোট দেওয়া নিয়ে উৎসাহ আছে। প্রবীণ ভোটারদের মতোই নতুন ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছে। তবে ভোট দেওয়া নিয়ে কিছুটা শঙ্কার কথাও শুনছি। আশাকরি আগের মতো কিছু হবে না।’

এসময় সুষ্ঠু ও নিরাপদভাবেই নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. তাসনিম জারা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত