ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নিয়ে এখনই প্রতিক্রিয়া দেওয়ার সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ–ভারত সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে নিজেদের সরকার নির্বাচন করেছে। তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি পুশইন ইস্যু নিয়ে এখনই উদ্বেগ প্রকাশ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এসব সমস্যা মোকাবিলা করে দেশে স্থিতিশীলতা ও উন্নয়ন ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই দেশের জনগণের স্বার্থকে কেন্দ্র করে নির্ধারণ করা উচিত।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















