ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সমাবেশ চলাকালে তাদের আটক করা হয়।
জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। দলীয় সূত্র জানায়, হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশস্থল থেকে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয় এবং বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে জামায়াত। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান বলেন, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সমাবেশে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে থানার হেফাজতে রয়েছেন।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

















