Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল। ‘না’ জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

তিনি আরও বলেন, যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে যে ক্ষমতায় আসবে, সে স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেয়ার জন্য আহ্বান রইল।

নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে সংস্কার করবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে প্রতারণা করা যাবে না।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের লক্ষ্যে আজ ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে গণভোটের প্রচারে গাড়িটি নামানো হয়। এটি নির্বাচনের আগপর্যন্ত দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতি

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ ইসলাম

শফিকুর রহমানের নেতৃত্বে ২ টি শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

প্রবাস থেকে স্বদেশে, ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী