শনিবার , 27 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 27, 2025 2:20 অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রাশেদ খাঁনের পদত্যাগ চিঠিতে তিনি দলের সভাপতি নুরুল হক নূরের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে রাজপথের সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই পথচলায় তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞ। যেখানেই থাকবেন, দলের সঙ্গে সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে।

জানা গেছে, রাশেদ খাঁন নির্বাচনী কৌশল হিসেবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত