রবিবার , 15 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মোটা অঙ্কে বিয়ের ছবি-ভিডিও বিক্রির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 15, 2026 9:53 অপরাহ্ন

বিনোদন ডেস্ক
দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জোর গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম অনেকদিন ধরেই ‘ওপেন সিক্রেট’।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে পারেন এই জুটি। যদিও বিয়ের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই।

এরই মধ্যে সামনে এসেছে তাদের বিয়ে ঘিরে চমকপ্রদ এক তথ্য।
তেলুগু গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাদের বিয়ের বিশেষ মুহূর্তের এক্সক্লুসিভ ছবি ও ভিডিওর স্বত্ব কিনতে আগ্রহ দেখায়। পরিকল্পনা ছিল মোটা অঙ্কের বিনিময়ে সেই ফুটেজ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের।

তবে সেই লোভনীয় প্রস্তাব নাকি সোজাসাপ্টা প্রত্যাখ্যান করেছেন বিজয় ও রাশমিকা।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই দুই তারকা। সম্পর্ক হোক কিংবা বিয়ের পরিকল্পনা—সবকিছু নিয়েই তারা বরাবর নীরব।

জানা গেছে, নিজেদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি তারা শুধুই পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নিতে চান। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানকে বাণিজ্যিক রূপ দিতে রাজি নন তারা।

শোনা যাচ্ছে, অতীতে দক্ষিণী তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবান-এর বিয়ের ছবি ও ভিডিও ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই সতর্ক হয়েছেন বিজয়-রাশমিকা।

গত অক্টোবরেই নাকি তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন রয়েছে। রাশমিকারের হাতে দেখা গেছে হীরার আংটিও। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি কেউই।

এখন দেখার বিষয়—২৬ ফেব্রুয়ারির সেই বহুল আলোচিত দিনটি আদৌ তাদের জীবনের নতুন সূচনা হয়ে ওঠে কি না।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে আহত-১০

দেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে: ডা. শফিকুর রহমান

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

জুলাই হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন ভুয়া র‍্যাব গ্রেপ্তার

মধ্যরাতে লাইভে এসে ব্যতিক্রমী উদ্যোগের কথা জানালেন হাসনাত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন : ফখরুল

তোর লাগিয়া’ গানে মুগ্ধতা ছড়ালেন অভিনেতা ফারহান খান রিও

র‌্যাবের নাম পরিবর্তন: নতুন পরিচয় ‘এসআইএফ’

সূত্রাপুরে টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াত কর্মী আটক