বিনোদন ডেস্ক
নির্মাতা আব্দুল্লাহ আলিফ-এর পরিচালনায় নতুন মিউজিক ভিডিও ‘ও জান রে’ প্রকাশিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় প্রযোজনা প্রতিষ্ঠান CD Choice-এর ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মালিক। ভিডিওতে অভিনয় করেছেন তন্ময় সাবি ও ওরা। ভালোবাসা ও ছলনার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আল মামুন এবং সম্পাদনায় ছিলেন জাবির আব্দুল্লাহ। এছাড়া কালার গ্রেডিংয়ের দায়িত্ব পালন করেছেন নাসিম সুজন।

নির্মাতা আব্দুল্লাহ আলিফ জানান, গানের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিজ্যুয়াল উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি দর্শকদের ভালো লাগবে।
আজ থেকে গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন দর্শকরা।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd


















